ইতালির পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর বাতিল কেন?
এক সময়ের ঘনিষ্ঠ দুই রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার শীতল সম্পর্ক এবার প্রকাশ্য বাকযুদ্ধে রূপ নিয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সে আয়োজিত জি-7 সম্মেলনে ছবি তোলাকে কেন্দ্র করে মেলোনিকে নিয়ে ট্রাম্পের এক বিষ্ফোরক মন্তব্যের জেরে দুই দেশের মধ্যে তীব্র কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। পরিস্থিতি এতটাই ঘোলাটে যে, আগামী সপ্তাহের শুরুতে নির্ধারিত ওয়াশিংটন সফর বাতিল করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি।
