যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ
'ইসরায়েলকে থামতে বলুন; নয়তো যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে গেলে এর দায় আপনাদেরকেই নিতে হবে।'- ট্রাম্প প্রশাসনকে উদ্দেশ্য করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির এমন সতর্কবার্তার পরপরই হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতিতে সম্মতির খবর দিয়েছে যুক্তরাষ্ট্র।
