নাগরিকত্ব পাওয়ার পরও কি বহিষ্কার হতে পারেন?
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বা গ্রিন কার্ড পাওয়া যেকোনো অভিবাসীর জন্যই এক স্বপ্নের মুহূর্ত। কিন্তু সেই নাগরিকত্ব কি আবার কেড়ে নেওয়া সম্ভব? ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক এক বড় পদক্ষেপে এখন ঠিক এই প্রশ্নটিই সামনে এসেছে। জোরদার করা হচ্ছে ন্যাচারালাইজড নাগরিকদের নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া।
