যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নতুন মোড়
স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টির ভরাডুবির দায়ে অনেকদিন ধরেই চাপে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মাঝে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও মেকারফিল্ড আসনের উপনির্বাচন বদলে দিয়েছে সমীকরণ। নির্বাচনে ৯ হাজারের বেশি ভোটে জিতে ফের প্রধানমন্ত্রী হওয়ার আলোচনায় অ্যান্ডি বার্নহাম।
