ইরান-যুক্তরাষ্ট্র ১৪ দফার চুক্তিতে লাভ কার, ক্ষতি কার?
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে অবশেষে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং এটি এখন কার্যকর হচ্ছে। ফরাসি ভূখণ্ডে G-7 শীর্ষ সম্মেলনে যোগদানের সময় এই সমঝোতা স্মারকে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তিটির মূল লক্ষ্য- বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ 'হরমুজ প্রণালী' পুনরায় উন্মুক্ত করা। দুই দেশ এবং ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার ঠিক চার মাস পর চুক্তিটি সামনে এলো। হোয়াইট হাউস নিশ্চিত করেছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও এতে সই করেছেন। একে "পারফরম্যান্স-ভিত্তিক" চুক্তি বলছে ট্রাম্প প্রশাসন। অর্থাৎ প্রতিশ্রুতি ঠিকভাবে মানলে চুক্তির সুবিধা পাবে তেহরান। অন্যদিকে ট্রিগারে আঙ্গুল আছে বলে সতর্ক করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। টিবিএস এক্সপ্লেনারে দেখার চেষ্টা করবো, চুক্তির ১৪ দফার কোনটিতে কার কী স্বার্থ রক্ষা হবে?
