আইফোন 18 বাজারে আসার আগেই উচ্চমূল্য নির্ধারণের ঘোষণা
আপনার সাধের আইফোন কিনতে এবার কি পকেট আরও বেশি খালি করতে হবে? প্রযুক্তি দুনিয়ায় কান পাতলে কিন্তু এমন আশঙ্কাই সত্যি হতে চলেছে। আর এর পেছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর তুমুল জোয়ার এবং বৈশ্বিক ভূরাজনীতি। বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের পণ্যের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। খোদ অ্যাপলের বিদায়ী প্রধান নির্বাহী টিম কুক বর্তমান পরিস্থিতিকে অসহনীয় বলে বর্ণনা করেছেন। কিন্তু হুট করে মেমোরি চিপের দাম এতটা বাড়ল কেন? আর নতুন আইফোন কিনতে আপনার ঠিক কত টাকা বেশি লাগতে পারে?
