মাদকের বিরুদ্ধে এলাকায় কমিটি গঠনের নির্দেশ
মাদকের বিরুদ্ধে এলাকায় কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ আবদুস সালাম। মাদক ও সন্ত্রাসবিরোধী এক সমাবেশ ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ১৮ জুন রাজধানীর গুলিস্তানের সুইমিং স্টেডিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
