নদী খননের মাটিতে চাপা শতাধিক গৃহহীনের স্বপ্ন
ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে চলছে নদী খনন প্রকল্প। কিন্তু সেই প্রকল্পের মাটিই দুর্ভোগ ডেকে এনেছে খুলনার ডুমুরিয়া উপজেলার প্রায় দেড়শ পরিবারের জীবনে। নদী থেকে তোলা মাটি ফেলা হয়েছে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরের গা ঘেঁষে। এতে শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে খোলা আকাশের নিচে।
