ইউরোপ বনাম আফ্রিকা ও উত্তর আমেরিকা বনাম এশিয়া
বিশ্বকাপের আজকের চার ম্যাচে শুধু পয়েন্টের লড়াই নয়, মুখোমুখি চার মহাদেশের ফুটবল শক্তি। চেকিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ইউরোপের শৃঙ্খলার বিপরীতে আফ্রিকার গতি ও শক্তি, আর মেক্সিকো-দক্ষিণ কোরিয়া ও কানাডা-কাতার ম্যাচে উত্তর আমেরিকা ও এশিয়ার শ্রেষ্ঠত্বের পরীক্ষা। গ্রুপ পর্বের এই লড়াইগুলোই বলে দিতে পারে কোন মহাদেশের প্রতিনিধিরা এগিয়ে আছে নকআউট পর্বের দৌড়ে। ইউরোপ কি আবারও তার নৈপুণ্যতা ও ধারাবাহিকতার প্রমাণ দেবে? আফ্রিকা কি দেখাবে নতুন সম্ভাবনার বার্তা?
