কী আছে ইরান-যুক্তরাষ্ট্রের ফাঁস হওয়া খসড়া চুক্তিতে?
১৪ দফার সমঝোতা স্মারকটি এখনও প্রকাশ করা হয়নি আনুষ্ঠানিকভাবে। তবে এক মার্কিন কর্মকর্তার কাছ থেকে এর একটি অনুলিপি পেয়েছে সিএনএন। ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে অংশ নেওয়া এক কূটনীতিক এবং আলোচনা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আরও দুটি কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে এর সত্যতা।
