ডাবল সেঞ্চুরির ম্যাচে মেসির যত রেকর্ড
কাতার বিশ্বকাপের সেই 'সৌদি আরব ট্র্যাজেডি'র ভূত এবার তাড়া করতে পারেনি আর্জেন্টিনাকে। ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচেই, উত্তর আফ্রিকার পরাশক্তি আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে কানসাস সিটির ঐতিহাসিক অ্যারোহেড স্টেডিয়ামের এই ম্যাচটি কেবল, আর্জেন্টিনার জয় হিসেবে নয়, ফুটবল ইতিহাসে অমর হয়ে থাকবে অধিনায়ক লিওনেল মেসির অতিমানবীয় এক রেকর্ডের রাতের জন্য।
