ইরান ও ট্রাম্পের হুঁশিয়ারি সত্ত্বেও আবারো লেবাননে হামলা ইসরায়েলের
মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে দীর্ঘ সংঘাতের অবসান ঘটিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রাথমিক শান্তি চুক্তি এখন 'দ্বিতীয় ধাপের' দিকে এগোচ্ছে। ফ্রান্সের জি-৭ সম্মেলনে যোগ দিয়ে গত ১৬ জুন সাংবাদিকদের কাছে এই বড় ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১৯ জুন সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হওয়ার পর হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রক্রিয়া শুরু হবে।
