জাতিসংঘ সংস্কার কেন এখন বিশ্ব রাজনীতির আলোচনায়?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর বিশ্বে শান্তি, নিরাপত্তা ও আন্তর্জাতিক সহযোগিতা প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত হয় জাতিসংঘ। প্রায় আট দশক ধরে বিশ্বশান্তি, মানবাধিকার, উন্নয়ন ও মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সংস্থাটি। তবে ৮০ বছর পর এখন প্রশ্ন উঠছে, বর্তমান বিশ্বের বাস্তবতায় জাতিসংঘ কি যথেষ্ট কার্যকর?
