বাজেটে নিত্যপণ্যে বড় ছাড়: কতটা প্রভাব পড়ল বাজারে?
২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার ২৪ ঘণ্টা পরেও রাজধানীর খুচরা বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি। বরং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আগের মতোই ঊর্ধ্বমুখী বলে অভিযোগ করছেন ক্রেতারা। অন্যদিকে বিক্রেতারা বলছেন, বাজেটের প্রভাব বাজারে আসতে এখনো সময় লাগবে।
