ব্যাংক থেকে সরকার ধার করবে ১. ১২ লাখ কোটি: কী প্রভাব?
সংসদে নতুন বাজেট পেশ করেছেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্যাংক খাতে আস্থা ফেরাতে এই বাজেটে কী কী পরিকল্পনার প্রস্তাব করা হয়েছে? অন্যদিকে, বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক থেকে সরকারের ১ লাখ ১২ হাজার কোটি টাকা ধার করার পরিকল্পনা রয়েছে। এতে অর্থনীতিতে কী প্রভাব পড়বে? এসব নিয়েই সাজানো হয়েছে, আমাদের 'বাজেট স্পেশাল' অনুষ্ঠানের এই পর্ব। অতিথি টিবিএস'র বিশেষ প্রতিনিধি জেবুন নেসা আলো। উপস্থাপনায় টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন। সবাইকে পুরোটা দেখার আমন্ত্রণ।
