যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের বক্তব্যে ফারাক কেন?
ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত। খসড়া চুক্তিতে 'অনুমোদন' দিয়েছে ইরানের শীর্ষ নেতৃত্ব। দ্য নিউইয়র্ক পোস্টকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরো জানান, চুক্তির শর্ত মেনে চললে যুদ্ধবিরতির মেয়াদ বাড়বে; অবরুদ্ধ হরমুজ প্রণালি উন্মুক্ত হবে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ৬০ দিনের নতুন আলোচনাপর্ব শুরু হবে।
