বাজেট ঘাটতি পূরণে কোন উৎস থেকে কত ঋণ নেবে সরকার?
১১ জুন বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যা চলতি মেয়াদে বিএনপি সরকারের প্রথম বাজেট। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। বিশাল এই ব্যয়ের ৭৪ শতাংশ অর্থাৎ ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা আসবে রাজস্ব আয় থেকে। যার ৮৬ শতাংশ দেবে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। বাকিটা আসবে এনবিআর ও কর বহির্ভূত আয় থেকে। সেক্ষেত্রে ঘাটতি বাজেট ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার। যা মোট জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ। কীভাবে পূরণ হবে এই ঘাটতি? চলুন জেনে নেই।
