বাজেটের জ্বালানি পরিকল্পনা কি অর্থনীতির ‘জ্বালা’ কমাবে?
বাংলাদেশের জ্বালানি খাত ধীরে ধীরে আমদানিনির্ভর হয়ে পড়ছে। মধ্যপ্রাচ্য যুদ্ধ যা সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। তাই নতুন বাজেট এই সংকট কাটাতে কতটা সহায়ক হবে সেটাই বড় প্রশ্ন। আর যুদ্ধের কারণে চড়া দামে জ্বালানি আমদানি করতে গিয়ে সরকারের ওপর ভর্তুকির চাপ অনেক বেড়েছে। নতুন বাজেট এই চাপ কতটা কমাতে পারবে? এসব নিয়েই সাজানো হয়েছে, আমাদের 'বাজেট স্পেশাল' অনুষ্ঠানের এই পর্ব। অতিথি জ্বালানি অর্থনীতিবিদ শফিকুল আলম। উপস্থাপনায় টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন। সবাইকে পুরোটা দেখার আমন্ত্রণ।
