এক নজরে বাজেট ২০২৬-২৭
মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে নামানো এবং সাড়ে ৬ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য নিয়ে ২০২৬-২৭ অর্থবছরে জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যার আকার ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে দেড় লাখ কোটি টাকা বেশি।
