১৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা
১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক মেক্সিকো সিটি স্টেডিয়ামে বসছে, ৪৮ দলের ইতিহাসের বৃহত্তম বিশ্বকাপের উদ্বোধনী আসর। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে, মেক্সিকো ও সাউথ আফ্রিকা। সহ-আয়োজক মেক্সিকোর লক্ষ্য, ঘরের মাঠে ইতিহাস গড়া, আর দক্ষিণ আফ্রিকার লক্ষ্য, দীর্ঘ নির্বাসন শেষে, বিশ্বমঞ্চে নিজেদের জাত চেনানো। ম্যাচের আগে আসুন জেনে নেওয়া যাক, দুই দলের শক্তি, দুর্বলতা, ফর্মেশন এবং কোচদের রণকৌশলের একটি চুলচেরা বিশ্লেষণ।
