ময়মনসিংহে ট্রেন উদ্ধারে গিয়ে লাইনচ্যুত হলো উদ্ধারকারী ট্রেনও
ময়মনসিংহে লাইনচ্যুত হওয়া ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার উদ্ধার করতে আসা রিলিফ ট্রেনও লাইনচ্যুত হয়েছে। ১০ জুন সকালে ময়মনসিংহ স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় রিলিফ ট্রেনটির বগি লাইনচ্যুত হয়।
