যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কীভাবে প্রতিবাদ জানাচ্ছে ইরানি ফুটবল দল?
দরজায় কড়া নাড়ছে FIFA World Cup-2026। এই মহোৎসবের ঠিক আগমুহূর্তে পুরো বিশ্বের নজর কেড়ে নিয়েছে ইরান জাতীয় ফুটবল দল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধাবস্থার মধ্যেও ইরান বিশ্বকাপ বয়কট না করে, বরং বৈশ্বিক এই মঞ্চকে বেছে নিয়েছে এক নীরব ও শক্তিশালী প্রতিবাদের মাধ্যম হিসেবে। মেক্সিকোর টিজুয়ানা বিমানবন্দরে নামার পর ইরানি খেলোয়াড়দের জ্যাকেটে খোদাই করা সোনালী রঙের হ্যাশট্যাগ-168 সংবলিত একটি বিশেষ ল্যাপেল পিন এবং তাদের বিমানযাত্রার আগের কিছু আবেগঘন দৃশ্য এখন আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রে। টিবিএস এক্সপ্লেইনারে চলুন জেনে নেই, কেন জ্যাকেটে হ্যাশট্যাগ-168 লেখা পিন লাগিয়েছেন ইরানি ফুটবলাররা?
