BYD-আলিবাবা-বাইডো কি চীনের সামরিক বাহিনীর অংশ?
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার শীতল বাণিজ্য যুদ্ধ এবার রূপ নিল এক নতুন দ্বন্দ্বে। চীনের সবচেয়ে পরিচিত এবং শীর্ষস্থানীয় তিনটি কর্পোরেট জায়ান্ট- আলিবাবা, বিওয়াইডি (BYD) এবং বাইডোকে নিজেদের 'কালো তালিকায়' যুক্ত করেছে ওয়াশিংটন। গত ৮ জুন মার্কিন প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগন তাদের 'চীনা সামরিক কোম্পানি'র তালিকাটি হালনাগাদ করে এই ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীনের সামরিক বাহিনীকে নানাভাবে সহায়তা করছে এই বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো।
