ট্রাম্পকে কি ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে দেবেন নেতানিয়াহু?
মাত্র তো আর কটা দিন। একটু ধৈর্য ধরুন; ইরান চুক্তি হলো বলে। এরপর হুড়মুড়িয়ে কমবে জ্বালানির দাম। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর পর থেকে এই কথা বলে বলে মুখে ফেনা তোলে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের ১০০ দিনে অন্তত ৩৭ বার এই কথা বলেছেন তিনি। এমন কথাও বলেছেন, মরিয়া হয়ে চুক্তি করতে চাইছে ইরান। কিন্তু বাস্তবতা হলো, গত ৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও স্থায়ী শান্তি চুক্তি এখনো বহু দূর। এর মধ্যে ৮ জুনও ইরান যুদ্ধে জয়ের দাবি করেছেন ট্রাম্প। বারবার কেন এমন কাল্পনিক দাবি করছেন তিনি? এটা কোনো কৌশল নয় তো?
