সংসদে পুঁজিবাজার নিয়ে কী বলেছেন অর্থমন্ত্রী?
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে স্টার্টআপ তহবিল, নারী উদ্যোক্তা তৈরি ও উন্নয়ন এবং তরুণ উদ্যোক্তাদের জন্য মোট ৪০০ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে। ৯ জুন জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানান।
