ট্রাম্পের কথাতেই কি থামল ইরান-ইসরায়েল সংঘাত?
মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন আর শেষ হচ্ছে না। ইরান ও ইসরায়েলের মধ্যে ফের শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘাত সাময়িকভাবে থামার ২৪ ঘণ্টাও কাটেনি, এর মধ্যেই এক বিস্ফোরক দাবি করে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, "আমরা খুব কঠোরভাবে কাজ করেছি এবং আমার মনে হয় এই লড়াইয়ে আমরা এগিয়ে আছি। তবে সত্যিকারের বিজয় হবে তখনই, যখন আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা পূর্ণ বিজয় ঘোষণা করতে পারব।" এই বিজয়ের পরপরই বিশ্ববাজারে তেলের দাম কমে আসবে বলে আশা তাঁর। বার্তাসংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছে।
