সেন্ট পিটার্সবার্গে কেন হামলা চালাল ইউক্রেন?
ইউক্রেন যুদ্ধের বয়স প্রায় চার বছর হতে চললেও এতদিন সেন্ট পিটার্সবার্গে বড় কোনো হামলা চালায়নি কিয়েভ। কিন্তু রাশিয়া যখন বিনিয়োগ আকৃষ্টে শহরটিতে ১৩০টির বেশি দেশের হাজারো প্রতিনিধির অংশগ্রহণের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ফোরামের আয়োজন করেছে; ঠিক তখনই নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার আহ্বান জানিয়েছেন শহরটির গভর্নর আলেকজান্ডার বেগলভ।
