বিজেপি সরকারকে আল্টিমেটাম ‘তেলাপোকা পার্টির’, কী করবেন মোদি?
নরেন্দ্র মোদির দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের শাসনামলে বাঘা বাঘা রাজনৈতিক প্রতিপক্ষরা বিজেপিকে যে হুমকি দেয়নি সেই হুমকিই এবার দিয়ে বসেছে তরুণদের ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল তেলাপোকা জনতা পার্টি বা সিজেপি। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে মোদি সরকারকে ৭দিনের আল্টিমেটাম দিয়েছেন সিজেপি'র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। দিল্লির যন্তর মন্তরে একদিনের বিশাল বিক্ষোভ সমাবেশকে 'ট্রেলার' বলে অভিহিত করে আগামীতে আরও বড় আন্দোলনের হুমকিও দিয়েছেন এই তরুণ। এই পরিস্থিতিকে কীভাবে সামাল দেবেন মোদি?
