ট্রাম্পের ইরান মিশন কি তবে ব্যর্থতার দিকে?
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ ১০০ দিন পার হলেও সমাধান হয়নি। এতে মার্কিন জনমত ট্রাম্পের বিরুদ্ধে চলে গেছে—বেশিরভাগ মানুষ মনে করছে এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের স্বার্থে নয় এবং এটি অর্থনৈতিক ক্ষতি বাড়াচ্ছে। হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম ও আমেরিকায় মুদ্রাস্ফীতি বেড়েছে।জরিপে দেখা যায়, ট্রাম্পের নিজ দল রিপাবলিকানদের মধ্যেও সমর্থন কমছে, যা আসন্ন নির্বাচনে তার জন্য বড় রাজনৈতিক ঝুঁকি তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ ব্যবস্থাপনা ও সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতার অভাব এবং আগাম পরিকল্পনা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
