বিশ্বকাপের আগে প্রিয় দলের জার্সি কোথায় পাবেন?
ফুটবল বিশ্বকাপের বাকি আর মাত্র কয়েকদিন। তবে সমর্থকদের উন্মাদনা শুরু হয়ে গেছে এরই মধ্যে। রাজধানীর গুলিস্তান স্পোর্টস মার্কেটসহ বিভিন্ন জায়গায় দেদারসে বিক্রি হচ্ছে প্রিয় দলের জার্সি। তবে চাহিদার শীর্ষে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি।
