টেক্সাসে ছড়ানো মাংসখেকো পরজীবী কতটা ভয়ংকর?
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আতঙ্ক ছড়াচ্ছে এক মাংসখেকো পরজীবী। প্রায় ৬ দশক পর হঠাৎ করেই সেখানে হানা দিয়েছে অত্যন্ত বিপজ্জনক 'নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম'। পরিস্থিতি এতটাই বেগতিক যে, টেক্সাসে জারি করা হয়েছে দুর্যোগ পরিস্থিতি। এমনকি মার্কিন সীমান্ত থেকে গবাদিপশু আমদানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে প্রতিবেশী দেশ কানাডাও। কিন্তু কী এই স্ক্রুওয়ার্ম? কেন একে 'মাংসখেকো' বলা হচ্ছে? আর কেনই বা এটি নিয়ে এতটা উদ্বিগ্ন বিশেষজ্ঞরা?
