গাজীপুরে পুলিশ বক্সে মারধরের শিকার সাংবাদকর্মী
গাজীপুরের চৌরাস্তা এলাকায় পুলিশ বক্সের ভেতরে এক সাংবাদিকের ওপর হামলা হয়েছে। গুরুতর আহত সাংবাদিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ। ৬ জুন সকালে, সংবাদ সংগ্রহ করার সময় হোসাইন আলী বাবু নামে সাংবাদিকের ওপর হামলা হয়।
