৮.৫২ লাখ কোটি টাকার ছায়া বাজেট এনসিপির
২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৫২ হাজার কোটি টাকার ছায়া বাজেট উন্মোচন করেছে ন্যাশনাল সিটিজেন পার্টি- এনসিপি। "বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি" শিরোনামের এই বাজেট প্রস্তাবকে অভ্যন্তরীণ অর্থনীতির জন্য সংস্কারভিত্তিক রূপরেখা হিসেবে উল্লেখ করেছে দলটি। ঘোষিত ছায়া বাজেটে মূল্যস্ফীতি ৮ শতাংশে নামানোর লক্ষ্য নির্ধারণ করেছে এনসিপি। একইসঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের উপরে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
