বিদ্যুতের দাম নিয়ে সরকারের নতুন সিদ্ধান্তে কারা খুশি?
জ্বালানি তেল ও গ্যাসের বাড়তি দামে এমনিতেই নাজেহাল অবস্থা জনসাধারণের। এর মধ্যে মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে সরকারের চাপিয়ে দেওয়া বাড়তি বিদ্যুৎ বিলের বোঝা। জীবন যাত্রার লাগামহীন ব্যয়ে যখন পকেট ফাঁকা হচ্ছে; তখন সরকারের নেওয়া এ নতুন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেছেন অনেকেই। তবে আশার কথা হলো এ ব্যাপারে দ্রুতই পদক্ষেপ নিয়েছে সরকার। বিদ্যুতের দাম বাড়ানোর ২৪ ঘণ্টা পেরোনোর আগেই আবাসিক খাতের দুই শ্রেণির গ্রাহকদের স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
