‘সরকারের ৪০ শতাংশ ট্যাক্স আদায়ের পরিকল্পনা অবাস্তব’
এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সরকারের ৪০ শতাংশ ট্যাক্স আদায়ের পরিকল্পনা অবাস্তব৷ সরকার বলেছিল আগামী দুই বছর বিদ্যুতের দাম বাড়ানো হবে না, কিন্তু দাম বাড়িয়েছে। এর ফলে নিত্যপণ্যের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ এনসিপি কার্যালয়ে 'জাতীয় বাজেটে তারুণ্যের অংশীদারিত্ব: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয়' শীর্ষক সেমিনারে বক্তব্য দেন তিনি।
