রংপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে থানায় মারধর; কোন পক্ষ কী বলছে?
রংপুরে থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে। ৩ জুন রাতে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভেতরে এ ঘটনা ঘটে।
