নতুন করে কেন আলোচনায় পঞ্চগড়ের তেল খনি?
যে খনিকে একসময় এশিয়ার অন্যতম বৃহৎ তেলক্ষেত্র বলা হয়েছিল, উদ্বোধনের মাত্র তিন দিন পরই কেন বন্ধ হয়ে গেল সেটি? পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৩৮ বছর ধরে ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্ন। জ্বালানি সংকটের এই সময়ে আবারও আলোচনায় এসেছে শালবাহানের সেই রহস্যময় তেল খনি।
