হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন কবে?
২০১৯ সালে নির্মাণ কাজ শুরু হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের। সাত বছর পেরিয়ে গেলেও নানা কারণে এটি কার্যক্রম এখনো চালু করা সম্ভব হয়নি। বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থাপনা নিয়ে জাপানের সঙ্গে চুক্তির প্রক্রিয়া চলমান। আগামী ১৯ জুলাইয়ের মধ্যে এই চুক্তির চেষ্টা করছে সরকার।
