ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে কী বলছে যুক্তরাষ্ট্র?
একটি প্রশ্ন, যা বহু বছর ধরে প্রকাশ্যে এড়িয়ে চলেছে যুক্তরাষ্ট্রের নীতি-নির্ধারণী মহল। এবার কংগ্রেসের শুনানিতে সরাসরি উঠে এল সেই বিতর্কিত ইস্যু। ইসরায়েলের পারমাণবিক অস্ত্র আছে কি না, এই প্রশ্নেই উত্তপ্ত যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন। আর জবাব দিতে গিয়ে কূটনৈতিক সতর্কতার আশ্রয় নেন শীর্ষ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
