কী শর্তে যুদ্ধবিরতিতে যাবে ইসরায়েল-লেবানন?
মধ্যপ্রাচ্য কি সত্যিই নতুন কোনো যুদ্ধবিরতির পথে হাঁটছে, নাকি এটি কেবল সাময়িক বিরতি। তারপর আবারও আরও ভয়াবহ সংঘাত? একদিকে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা, অন্যদিকে ইরানকে ঘিরে উপসাগরীয় অঞ্চলে হামলা-পাল্টা হামলা। সব মিলিয়ে পরিস্থিতি ফের এগোচ্ছে অনিশ্চয়তার দিকে। কূটনৈতিক আলোচনা, সামরিক অভিযান আর পাল্টাপাল্টি অভিযোগের এই জটিল সমীকরণে এখন পুরো অঞ্চলই দাঁড়িয়ে আছে এক উত্তপ্ত অস্থিরতার মুখে।
