ট্রাম্প-মেলানিয়া প্রেমের আসল কারিগর এপস্টাইন?
মেলানিয়া ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন কুখ্যাত যৌন অপরাধী ও মার্কিন ধনকুবের জেফরি এপস্টেইন, এই দাবিটি নতুন নয়। এপস্টেইন ফাইল প্রকাশিত হওয়ার পর সামাজিক মাধ্যমে এ নিয়ে চাঞ্চল্যকর দাবি তুলেছেন অনেকেই। একপর্যায়ে গত ১০ এপ্রিল সরাসরি এসব দাবির বিরুদ্ধে মুখ খোলেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
