কী অবস্থায় আছেন হরমুজে ‘বন্দি’ ২০ হাজার নাবিক?
উপসাগরের নীল জলরাশি। দূর থেকে দেখলে মনে হবে সবকিছুই শান্ত, স্বাভাবিক। কিন্তু এই শান্ত সমুদ্রের বুকেই লুকিয়ে আছে এক রুদ্ধশ্বাস আতঙ্ক। গত তিন মাস ধরে এখানেই, এক ছমছমে যুদ্ধক্ষেত্রের মাঝখানে আটকে আছেন বিভিন্ন দেশের জাহাজের ক্যাপ্টেন-ক্রসহ হাজারো মানুষ। তাদের মতে, "বাইরে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরের মানুষগুলো শান্ত নেই; এটা সত্যিই অদ্ভুত। সামান্য ভুলেই ওলটপালট হয়ে যেতে পারে জীবন।"
