লাশ কিনে কেন ইসরায়েলিদের প্রশিক্ষণ দিত মার্কিন সেনাবাহিনী?
জনসাধারণে দান করা মরদেহ পরিবারের অজান্তেই মার্কিন নৌবাহিনীর কাছে বিক্রি করছে যুক্তরাষ্ট্রের দুটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। সেগুলো ব্যবহৃত হচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনীর সার্জনদের অস্ত্রোপচার প্রশিক্ষণে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর ও অনৈতিক বাণিজ্যের চিত্র উঠে এসেছে।
