পিতা-মাতার ভরণপোষণ আইনে কী আছে?
একজন মা, যিনি সারাজীবন সন্তানের জন্য নিজের সবটা উজাড় করে দেন, শেষ বয়সে এসে কি তিনি একটু যত্ন, একটু খোঁজখবর, একটু ভালোবাসা পাওয়ারও অধিকার হারিয়ে ফেলেন? নাকি ব্যস্ততা, দূরত্ব আর দায়িত্বের ভারে ধীরে ধীরে হারিয়ে যায় সেই সম্পর্কের উষ্ণতা? রাজধানীর মিরপুরে নূরজাহান বেগমের মৃত্যুকে ঘিরে সামনে আসা ঘটনাগুলো এখন ঠিক এমনই এক প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে সমাজকে।
