TBS ৮টার সংবাদ, ৩ জুন ২০২৬
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস ৮টার সংবাদ। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে-জ্বালানি তেলের পর এবার খুচরা পর্যায়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বাড়ল বিদ্যুতের দাম; বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের; প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ; হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যুতে প্রাণহানি ছাড়াল ৬০০; মমতার তৃণমূল কংগ্রেসে ভাঙনের সুর।
