কোকা-কোলা উৎপাদনে বাংলাদেশীদের অংশগ্রহণ কতটা?
বাংলাদেশে দ্য কোকা-কোলার পথচলা শুরু ১৯৬২ সালে। বৈদেশিক বিনিয়োগ, অংশীদারিত্ব এবং স্থানীয় কর্মসংস্থানে এক নীরব গল্প রয়েছে দীর্ঘ এই পথচলায়। যাত্রা শুরুর কিছুদিন পর এর একাংশের দায়িত্ব পায় আবদুল মোনেম বেভারেজ লিমিটেড। অপর অংশ পরিচালনা করে আসছিল কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেস লিমিটেড। যা ২০২৪ সালে ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করে পুরো অংশীদারিত্ব কিনে নেয় তুর্কি বহুজাতিক পানীয় সংস্থা কোকা-কোলা আইসেক। এই বিনিয়োগে হাজারো বাংলাদেশি মানুষের নিরাপদ কর্মসংস্থান হয়েছে।
