সত্যিই কি নেতানিয়াহুকে গালমন্দ করেন ট্রাম্প, নাকি বিশ্ববাসীকে আইওয়াশ?
লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়; ইরানের এমন হুমকির পরপরই মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসের খবর- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোনে কড়া ভাষায় শাসিয়েছেন ট্রাম্প। গালমন্দ করে লেবাননে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। কিন্তু শুনতে কি খটকা লাগছে না এই খবর? প্রশ্ন জাগছে না- সত্যিই কি প্রিয়ভাজন নেতানিয়াহুকে গালমন্দ করেছেন ট্রাম্প? নাকি এর পেছনে লুকিয়ে আছে ভিন্ন কিছু? গালমন্দের গল্প ফেঁদে ইরানকে বোকা বানাতে কোনো ফন্দি আঁটছে না তো এই দুই নেতা? চলুন, বোঝার চেষ্টা করি।
