বাংলাদেশের কোন হত্যাকাণ্ড নিয়ে অমিত শাহর দিকে আঙুল তুললেন মমতা?
বাংলাদেশের রাজনীতিতে বহুল আলোচিত শরীফ ওসমান বিন হাদি হত্যা রহস্যের জট এখনো খোলেনি। এ হত্যাকাণ্ডের নেপথ্যে কী; তা এখনো এক বিরাট রহস্য। হাদির সন্দেহভাজন হত্যাকারীদের ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করলেও নানা কারণে এখনো তাদের দেশে ফিরিয়ে আনতে পারেনি বাংলাদেশ সরকার। এবার এই বহুল আলোচিত হত্যাকাণ্ডকে ইঙ্গিত করেই রীতিমতো বোমা ফাটিয়েছেন পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।
