পুঁজিবাজার নিয়ে কী আশাবাদ জানালেন অর্থমন্ত্রী?
আগামী দুই সপ্তাহের মধ্যে অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই পুনর্গঠন প্রক্রিয়ায় একজন চেয়ারম্যান ও চারজন কমিশনার নিয়োগ দেয়া হচ্ছে বলে জানান তিনি। ২ জুন রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ আয়োজিত 'বাজেট ২০২৬-২৭: প্রত্যাশা ও বাস্তবতা' শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।
