দাবি না মানলে কী করবেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা?
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছেন ব্যাংকটির গ্রাহকরা। 'সচেতন গ্রাহক ফোরাম' সংগঠনের ব্যানারে ২ জুন মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে সকাল সাড়ে নয়টা থেকে মানববন্ধন শুরু করে তারা।
